logo

FX.co ★ ক্রিপ্টো যুদ্ধে আমেরিকা চীনকে পরাস্ত করতে চায়

ক্রিপ্টো যুদ্ধে আমেরিকা চীনকে পরাস্ত করতে চায়

অক্টোবর থেকেই বিটকয়েন 50%-এরও বেশি দরপতনের শিকার হয়েছে এবং সামগ্রিকভাবে বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা দুর্বল। 4-ঘণ্টার টাইমফ্রেমে মাঝে মাঝে কয়েকটি "বুলিশ" প্যাটার্ন দেখা গেলেও বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট বেশ দুর্বল ছিল ও সেগুলোকে কেবল কারেকশন হিসেবে বিবেচনা করা যায়। আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, নিম্নমুখী প্রবণতা অক্ষুন্ন থাকায় এই কারেকশন দীর্ঘমেয়াদি ও জটিল হতে পারে। সুতরাং আমরা প্রত্যাশা করছি বিটকয়েনের মূল্য পুনরায় $57,500-এর দিকে এবং তারও নিচে নামতে শুরু করবে।

এদিকে বিশ্লেষকরা জোর দিয়ে বলছেন যে ক্রিপ্টো খাত নিয়ে মার্কিন-চীনের প্রতিদ্বন্দ্বিতা বেশ জোরালো হচ্ছে। সম্প্রতি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেন যে চীনের থেকে কৌশলগতভাবে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমেরিকা বিটকয়েন ব্যবহার করার পরিকল্পনা করছে। ভ্যান্স স্পষ্টভাবে জানিয়েছেন যে, "চীন বিটকয়েন পছন্দ করে না, কিন্তু আমরা করি।" এই বিবৃতির আলোকে ধরা যায় যে মার্কিন আইনসভা ক্রিপ্টো-বান্ধব হয়ে উঠবে এবং ওয়াশিংটন ক্রিপ্টো ক্ষেত্রটিকে প্রতিদ্বন্দ্বীর ওপর নিজেদের আধিপত্য জোরদার করার অন্যতম মাধ্যম হিসেবে দেখছে।

আপনি হয়তো জানেন যে খুব বেশিদিন হয়নি যখন বেইজিং সমস্ত ক্রিপ্টো লেনদেন, মাইনিং এবং ক্রিপ্টো ইন্সট্রুমেন্ট ও প্রতিষ্ঠানে প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল। চীন মনে করে যে সকল আর্থিক প্রবাহ সরকারি নিয়ন্ত্রণে থাকা উচিত এবং তারা ত্বরান্বিতভাবে রাষ্ট্রীয় ডিজিটাল কারেন্সির প্রচারণা চালাচ্ছে করছে। তবে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি উল্টো — দেশটি ক্রিপ্টো ট্রেডিংকে সমর্থন, ক্রিপ্টো মার্কেটকে বৈধতা প্রদান এবং ব্যাপক মূলধন প্রবাহের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে।

তাত্ত্বিকভাবে, মার্কিন ক্রিপ্টো নিয়মনীতি যতই নমনীয় হবে ততই বিটকয়েনের দিকে আর্থিক প্রবাহ যাবে। প্রশ্নটা রয়ে যায়—বিটকয়েনের মূল্যের সর্বোচ্চ সীমা কোথায়। আপনি যদি মাইক্রস্ট্র্যাটেজি না হয়ে থাকেন, তাহলে সম্ভবত সারাবিশ্বের প্রতিটি বিটকয়েন কেনার চেষ্টা করছেন না। বাস্তবে বিনিয়োগকারীদের কতটা বিটকয়েনের প্রয়োজন? তারা কি সব 21 মিলিয়ন কয়েনই কিনে নিতে চায়?

ক্রিপ্টো যুদ্ধে আমেরিকা চীনকে পরাস্ত করতে চায়

BTC/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

বিটকয়েনের মূল্যের পূর্ণাঙ্গ নিম্নমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা এখনও $57,500-এর দিকে দরপতনের প্রত্যাশা করছি (যা তিনবছরের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে 61.8% ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট লেভেল), এবং বর্তমানে প্রবণতা পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এমনকি $57,500 লেভেলও দরপতনের আর চূড়ান্ত মাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে না। দৈনিক টাইমফ্রেমে সর্বশেষ বিয়ারিশ FVG শর্ট পজিশনের পয়েন্ট অব ইন্টারেস্ট হলেও তা বর্তমানে মূল্যের বেশ উপরে আছে। 4-ঘণ্টার টাইমফ্রেমে তিনটি বিয়ারিশ FVG দেখা যাচ্ছে; তবে এগুলো পূর্ববর্তী প্রবণতা অংশ এবং স্বতন্ত্রভাবে প্রবণতা পুনরুদ্ধারের সূচনা করবে বলে সম্ভাবনা কম।

ক্রিপ্টো যুদ্ধে আমেরিকা চীনকে পরাস্ত করতে চায়

ETH/USD‑এর ট্রেডিংয়ের পরামর্শ:

দৈনিক টাইমফ্রেমে ইথেরিয়ামের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত আছে। মূল সেল প্যাটার্ন হিসেবে সাপ্তাহিক টাইমফ্রেমে থাকা বিয়ারিশ অর্ডার ব্লকই প্রাধান্য বজায় রাখছে। পূর্বের সতর্কবার্তায় বলা হয়েছে যে ওই সিগন্যাল দ্বারা সৃষ্ট মুভমেন্ট শক্তিশালী ও দীর্ঘমেয়াদি হতে পারে। ঐ প্যাটার্ন গঠিত হওয়ার পর থেকে ইথেরিয়ামের মূল্য ইতোমধ্যেই প্রায় 55% (~$2,500) হ্রাস পেয়েছে। নিকটমেয়াদে করেকটিভ বাউন্সের সম্ভাবনা রয়েছে। স্থানীয় উর্ধ্বমুখী মুভমেন্টগুলো 4-ঘণ্টার টাইমফ্রেমের বুলিশ প্যাটার্ন দিয়ে ট্রেড করা যেতে পারে, তবে আমরা করেকশনের পিছনে ছোটার পরামর্শ দেব না। মধ্যমেয়াদে আমরা আশা করছি দৈনিক টাইমফ্রেমের বিয়ারিশ প্যাটার্নগুলো কার্যকর হবে এবং পুনরায় নিম্নমুখী প্রবণতা শুরু হবে। ইথেরিয়ামের প্রায় $1,400 পর্যন্ত বিস্তৃত দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চিত্রের ব্যাখ্যা

  • CHOCH – ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক বা চেঞ্জ অব ক্যারেকটার।
  • লিকুইডিটি – স্টপ লসের লিকুইডিটি, যা ট্রেডাররা তাদের পজিশন বিল্ড করার জন্য ব্যবহার করে।
  • FVG – প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া; এই এরিয়াগুলোতে মূল্য দ্রুত এগিয়ে যায়, যা মার্কেটে ক্রেতা/বিক্রেতা যেকোনো একপক্ষের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। পরে মূল্য ওই এরিয়ায় দিকে ফিরে এসে প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার প্রবণতা দেখা যায়।
  • IFVG – প্রাইস ইনএফিসিয়েন্সির ইনভার্টেড এরিয়া; এমন একটি এরিয়া যেখানে ফিরে এসে সেখানে কোনো প্রতিক্রিয়া না করে ইম্পালসিভভাবে ব্রেক করে যায় এবং পরে বিপরীত দিক থেকে টেস্ট করে।
  • OB – অর্ডার ব্লক; সেই ক্যান্ডেল যেখানে মার্কেট মেকার তাদের পজিশন ওপেন করে লিকুইডিটি নিয়ে অপোজিট পজিশন বিল্ড করে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account