logo

FX.co ★ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ ফেব্রুয়ারি

ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ ফেব্রুয়ারি

গতকাল বিটকয়েনের মূল্য প্রায় $66,600 পর্যন্ত নেমে গিয়েছিল কিন্তু আজ প্রায় $68,000-এ পুনরায় বাউন্স করেছে, যা নির্দিষ্ট পরিস্থিতিতে আরও উর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনা সূচিত করে। ইথেরিয়ামের মূল্য এখনও $2,000-এর নিচে রয়েছে, যা এটির মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছে।

 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ ফেব্রুয়ারি

গতকালের হোয়াইট হাউসে অনুষ্ঠিত রুদ্ধ-দ্বার বৈঠকটির ফলাফল (ক্রিপ্টোকারেন্সি খাত এবং ব্যাংকিং খাতের প্রতিনিধিদের মধ্যকার) সম্ভবত বিটকয়েনের মূল্যের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে — তবে গত দুই বৈঠকের মতোই এবারও কোনো উল্লেখযোগ্য ফলাফল দেখা যায়নি। ক্রিপ্টো কাউন্সিল ফর ইনোভেশনের জি হুন কিম বৃহস্পতিবারের দীর্ঘ বৈঠককে "গঠনমূলক" হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "পূর্ববর্তী বৈঠকের ভিত্তিতে আলোচনা করা হয়েছে এবং এটি এমন এক ভিত্তি নির্মাণে কেন্দ্রীভূত ছিল যা মার্কিন ভোক্তাদের স্বার্থ রক্ষা করে এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক অবস্থান শক্তিশালী করে। এই আলোচনা ফলপ্রসূ করতে এখনো অনেক কাজ বাকি।" কয়েনবেসের চীফ লিগ্যাল অফিসার পল গ্রেওয়াল তাঁর বিবৃতিতে বলেছেন—"আলোচনা গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ ছিল," এবং তিনি যোগ করেছেন, "এই আলোচনা চলবে।" একদিকে, এই বৈঠক থেকে কোনো ফলাফল না আসাও কিন্তু একটি ফলাফল। অন্যদিকে, আলোচনার অংশগ্রহণকারীরা সমঝোতার পথ খুঁজে চলেছেন, যা নিকট ভবিষ্যতে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত আইন প্রণয়নের সম্ভাবনাকে বাড়ায়। কিছু বিশ্লেষক ধারণা করছেন যে ক্ল্যারিটি বিলটি এই গ্রীষ্মেই পাশ করা হতে পারে, যা বছরের দ্বিতীয়ার্ধে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পুনরুদ্ধারের মাধ্যম হিসেবে কাজ করবে। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি বিটকয়েন ও ইথেরিয়ামের যেকোনো উল্লেখযোগ্য পুলব্যাকের উপর ভিত্তি করে ট্রেডিং করতে থাকব, দীর্ঘমেয়াদে মার্কেটের বুলিশ প্রবণতার ধারাবাহিকতার প্রত্যাশা করছি।স্বল্পমেয়াদি ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলী নিচে বর্ণনা করা হল।

বিটকয়েন

 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $68,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $68,100-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $68,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $67,300 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,100 ও $68,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: বিটকয়েনের মূল্য $66,600-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $67,300-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $66,600-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $68,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $67,300 ও $66,600-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

 ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ২০ ফেব্রুয়ারি

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,980-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,959-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $1,980-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি $1,941 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,959 ও $1,980-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1: ইথেরিয়ামের মূল্য $1,923-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,941-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,923 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
  • পরিকল্পনা #2: যদি মূল্য $1,959-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,941 ও $1,923-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
* এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ মানে আপনার সচেতনতা বৃদ্ধি করা, কিন্তু একটি ট্রেড করার নির্দেশনা প্রদান করা নয়
Go to the articles list Go to this author's articles Open trading account