ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস
যখন MACD সূচকটি শূন্যের বেশ নিচে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3630-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। 1.3630-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে পাউন্ডের বাই সিগন্যালের পরিকল্পনা নং 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়, যার ফলে এই পেয়ারের মূল্য 20 পিপস বৃদ্ধি পেয়েছে।
গতকাল মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের দর কিছুটা বাড়লেও, পরবর্তীতে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মন্তব্যের জেরে তা আবারও দরপতনের শিকার হয়। তিনি জানান যে, দীর্ঘমেয়াদী সরকারি বন্ড বাইব্যাক বা পুনঃক্রয়ের পরিমাণ প্রতি ধাপে পূর্বঘোষিত $4 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। বন্ড পুনঃক্রয় বাড়লে ডেবট সিকিউরিটিজের চাহিদা ও মার্কেটে লিকুইডিটি বৃদ্ধি পায়, যার ফলে বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশ কমে যায় এবং মার্কিন ডলারের দরপতন ঘটে। অর্থনৈতিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফলের প্রভাবের চেয়ে এই বিষয়টিই মার্কেটে অধিক প্রভাব বিস্তার করেছে। মার্কিন ডলারের এই দরপতনের সুযোগ নিয়ে ব্রিটিশ পাউন্ডের দর বৃদ্ধি পেয়েছে এবং এর বিপরীতে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।
আজ দিনের প্রথমার্ধে ব্রিটেনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে; এর মধ্যে রয়েছে জ্বালানি খরচ-সমন্বিত রিটেইলস সেলস সংক্রান্ত প্রতিবেদন এবং আগস্ট মাসের ম্যানুফ্যাকচারিং, সার্ভিস ও কম্পোজিট পিএমআই সূচক। রিটেইল সেলস সংক্রান্ত প্রতিবেদন মূলত ভোক্তাদের কার্যকলাপের প্রতিফলন ঘটায় এবং চাহিদার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হিসেবে কাজ করে। অন্যদিকে, পিএমআই সূচকগুলো বিভিন্ন কোম্পানির ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি করা হয় এবং ব্যবসায়িক কার্যক্রমের অবস্থা নির্দেশ করে; এক্ষেত্রে 50-পয়েন্টের সীমাটি প্রবৃদ্ধি ও সংকোচনকে পৃথক করে। বিশেষ করে সার্ভিস সেক্টরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই খাত ব্রিটিশ অর্থনীতির সিংহভাগ জুড়ে রয়েছে। এই প্রতিবেদনগুলোর মাধ্যমে ব্রিটিশ অর্থনীতি কতটা স্থিতিশীল রয়েছে তা ট্রেডাররা যাচাই করবে এবং সেইসাথে ব্যাংক অফ ইংল্যান্ডের সুদের হারের সম্ভাব্য গতিপথ সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। রিটেইল সেলসের শক্তিশালী ফলাফল এবং বিজনেস অ্যাক্টিভিটি সূচকের ইতিবাচক ফলাফল যুক্তরাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতার ব্যাপারে আস্থা বাড়াবে ও পাউন্ডকে সহায়তা করবে, যা সম্ভবত GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখতে সাহায্য করবে। বিপরীতভাবে, দুর্বল ফলাফল ট্রেডারদের মনোভাবকে নেতিবাচক করতে পারে এবং ব্রিটিশ পাউন্ডকে পুনরায় বাহ্যিক প্রভাবের ওপর নির্ভরশীল করে তুলতে পারে; তাই মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়া মূলত পূর্বাভাস ও প্রকৃত ফলাফলের মধ্যকার পার্থক্যের ওপরই নির্ভর করবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

বাই সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3686-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3655-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3686-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ চলমান প্রবণতার সাথে সঙ্গতি রেখে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3638-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3655 এবং 1.3686-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3638-এর (চার্টে লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3607-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.3655-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3638 এবং 1.3607-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

চার্টে কী আছে:
- হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
- গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
- হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
- গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
- মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:
- নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
- মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।
