বুধবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:
GBP/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

বুধবার GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল, যার মূল কারণ ছিল যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদনের ফলাফল—যা পূর্বাভাসের চেয়ে কিছুটা দুর্বল ছিল। আসলে, যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি প্রতিবেদনকে "দুর্বল" বলাটা কিছুটা অসংগত, কারণ মুদ্রাস্ফীতি আবারও বেড়েছে—তবে তা পূর্বাভাসের তুলনায় কিছুটা কম বেড়েছে। এই পার্থক্যের কারণেই পাউন্ডের দরপতন ঘটে; উল্লেখ্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রেডাররা যেন যেকোনো অজুহাতেই পাউন্ড বিক্রি করার সুযোগ খুঁজছে। বিষয়টি ভেবে দেখুন: যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতির হার যদি বাড়তে থাকে, তবে ব্যাংক অফ ইংল্যান্ড কর্তৃক মুদ্রানীতি কঠোর করার যৌক্তিক কারণ আরও বেড়ে যায়। কোনো একটি নির্দিষ্ট মাসের প্রতিবেদনের ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ কি না, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আনুষ্ঠানিক তথ্যানুয়ায়ী, মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে কম ছিল, তাই তাত্ত্বিকভাবে ব্যাংক অফ ইংল্যান্ডের অবস্থান ভবিষ্যতে কিছুটা নমনীয় (তুলনামূলকভাবে কম 'হকিশ' বা কঠোর) হতে পারে। ট্রেডাররা এই আনুষ্ঠানিক অজুহাতটিকে কাজে লাগিয়ে GBP/USD পেয়ার বিক্রি করেছে। তবে পাউন্ড—ইদানীং যেটির মুভমেন্টে কিছুটা যৌক্তিকতা বজায় ছিল—এখন ইউরোর পথ অনুসরণ করে দরপতনের শিকার হচ্ছে; আর এই দরপতনের সময় টেকনিক্যাল, সামষ্টিক অর্থনৈতিক বা মৌলিক কোনো বিষয়কেই বিবেচনায় নেয়া হচ্ছে না।
GBP/USD পেয়ারের 5M চার্ট

বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে দুটি সেল সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনের সময়, এই পেয়ারের মূল্য প্রথমে 1.3175–1.3180 এরিয়া অতিক্রম করে এবং তারপর সেখান থেকে নিচের দিকে রিবাউন্ড করে। দিনের শেষে পাউন্ডের দরপতনকে খুব একটি তীব্র বলা না গেলেও, এই সেল সিগন্যালটি আজও কার্যকর থাকতে পারে; কারণ ব্রিটিশ পাউন্ড বর্তমানে প্রতিদিনই দরপতনের শিকার হচ্ছে।
বৃহস্পতিবার কীভাবে ট্রেডিং করতে হবে:
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা সম্পন্ন হয়েছে এবং পুনরায় সেই পর্যায়ে নেমে এসেছে, যেখান থেকে আগের ঊর্ধ্বমুখী প্রবণতাটি শুরু হয়েছিল। অধিকাংশ টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দৈনিক ও সাপ্তাহিক টাইমফ্রেমের সাইডওয়েজ চ্যানেলগুলোর লোয়ার বাউন্ডারি এই পেয়ারের উল্লেখযোগ্য সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। তবে ট্রেডাররা পাউন্ডের জন্য ইতিবাচক বিষয়গুলোর প্রতি মনোযোগ আগ্রহী নয় বলে মনে হচ্ছে।
বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.3175–1.3180 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বজায় রাখতে পারেন, যেখানে মূল্যের 1.3096–1.3107 এবং 1.3043-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 লেভেল থেকে রিবাউন্ড করলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.3043, 1.3096–1.3107, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598, এবং 1.3631–1.3641। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উল্লেখযোগ্য কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই, তবে পাউন্ড বিক্রি করার জন্য ট্রেডারদের সম্ভবত এমন কোনো ইভেন্টের প্রয়োজনও পড়ছে না—তারা প্রতিদিনই পাউন্ড বিক্রি করছেন। বুধবার যুক্তরাজ্যে বেকারত্ব বিষয়ক প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হওয়া সত্ত্বেও পাউন্ডের দর বৃদ্ধি পায়নি। অর্থাৎ, বর্তমানে যুক্তরাজ্যের সামষ্টিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফলও মার্কিন ডলারের পক্ষেই কাজ করছে বলে মনে হচ্ছে।
ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:
- সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
- ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
- ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
- MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
- নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
- স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।
চার্টে কী কী রয়েছে:
- সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
- লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
- MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
