USD/JPY পেয়ারের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 161.24 লেভেল টেস্ট করে—যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছে। এই কারণেই আমি মার্কিন ডলার ক্রয় করিনি। গত শুক্রবার ফিন্যান্সিয়াল মার্কেটগুলোতে শান্ত পরিস্থিতি বিরাজ করেছে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের পরিপ্রেক্ষিতে অপ্রত্যাশিত নয়। বড় ছুটির আগেই সাধারণত ট্রেডিং কার্যক্রম হ্রাস পায়: মার্কেটের অনেক ট্রেডার বিরতি গ্রহণ, অর্জিত মুনাফা গ্রহণ বা কেবল বিশ্রাম নেয়াকে প্রাধান্য দেন। এর ফলে স্বাভাবিকভাবেই ট্রেডিং ভলিউম ও এর সাথে অস্থিরতাওঁ কমে যায়। তবে আজকের এশীয় সেশনের শুরুতে ইয়েনের ওপর ফের চাপ ফিরে এসেছিল এবং গত সপ্তাহের শেষদিকে নেওয়া নিয়ন্ত্রক সংস্থার হস্তক্ষেপের প্রভাব ম্লান হয়ে গেছে। ছুটি শেষে ট্রেডাররা আবার সক্রিয়ভাবে ট্রেডিংয়ে ফিরতে শুরু করার কারণে অস্থিরতার মাত্রাও তুলনামূলকভাবে বেড়ে যেতে পারে। ইয়েনের এক্সচেঞ্জ রেটে জাপানি কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপের নমনীয় কিছু প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি; তাই এই সপ্তাহে ব্যাংক অব জাপান ইয়েনকে শক্তিশালী করার জন্য অনেক বেশি আগ্রাসী হতে পারে। এই কারণেই বর্তমান উচ্চ মূল্যে USD/JPY পেয়ার কেনার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা উচিত। দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা নং 1 ও নং 2 বাস্তবায়নের ওপর নির্ভর করব।
![]()
বাই সিগন্যাল পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 162.56-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 162.27-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 162.56-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে। পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 162.05-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 162.27 এবং 162.55-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
![]()
সেল সিগন্যাল পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 162.05-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 161.72-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার।গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে। পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 162.27-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 162.05 এবং 161.72-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।
Read more: /bd/analysis/450823